মো: সাঈদ হোসেন, লালমনিরহাট (পাটগ্রাম) প্রতিনিধিঃ
লালমনির হাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন এর ধবলগুড়ি অন্তর্গত চকচকার দোলায়, শতাধিক একর ফসলি জমির ধান ক্ষেত প্রায় ১৫ দিন ধরে পানিতে তলিয়ে আছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, জোংড়া ইউনিয়নের ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৫ এর সাব পিলার ৭-এস এর বিপরীতে প্রতিপক্ষ রানীনগর ১৫৬ বিএসএফ ভারতীয় সাবগ্রাম এলাকার রাস্তায় অবস্থিত ব্রীজ এর মুখে আবর্জনার স্তূপ গড়ে উঠার কারণে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি বেড়িয়ে যেতে না পাড়ায়,প্রায় ১৫ দিন ধরে, বাংলাদেশের প্রায় শতাধিক আমন ধানের জমি পানির নিচে তলিয়ে আছে।এতে করে ৩ শতাধিক পরিবার ক্ষতির মুখে।
এ বিষয়ে ভুক্তভোগী অনেকেই জানান ভারতীয় বিএসএফ ইচ্ছা করে ব্রীজের মুখ পরিষ্কার করছেন না।তারা চায় বাংলাদেশের আবাদ নষ্ট হয়ে যাক ।
আমরা এর দ্রুত সমাধান চাই।
এ বিষয়ে ধবলগুড়ি বিজিবি জানান, আমরা বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশা করি তারাতাড়ি সমস্যা সমাধান হবে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ এর সাথে পতাকা বৈঠক এর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

