• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁও এ জন্মাষ্টমি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

     swadhinshomoy 
    16th Aug 2025 1:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    শাহীনূর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ১৬ই আগষ্ট রোজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও এর বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমি উৎসব পালন করা হয়, যা হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব। এ দিনে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়। জন্মাষ্টমি উদযাপন কমিটি ও বিভিন্ন মন্দির না না ধরণের অনুষ্ঠানের আয়োজন করে। জন্মাষ্টমির সবচেয়ে গুরুত্বপূর্ণ মঙ্গল শোভাযাত্রা। এটি সাধারণত শহরের প্রধান গোবিন্দ জিঁও মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এই মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেয়। শোভা যাত্রায় বিভিন্ন রং ও সাজসজ্জ্যা থাকে যা উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করে। শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দ ও মন্দির কমিটি এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত সভায় জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় নেতারা উপস্থিত থাকেন। তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও ধমীয় সম্প্রতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জন্মাষ্টমির দিনে বিভিন্ন মন্দির, যেমন: গোবিন্দ জিঁও মন্দির, রাম-কৃষ্ণ সেবাশ্রম এবং গড়েয়া ইস্কন মন্দিরে বিশেষ পূজার্চনা ও কিত্তন এর আয়োজন করা হয়। ভক্তরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থনা করেন ও শ্রীকৃষ্ণের মহিমা স্বরণ করেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এটি জন্মাষ্টমি উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31