swadhinshomoy
17th Aug 2025 6:24 am | অনলাইন সংস্করণ Print
মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ২ শতাধীক গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে জামায়াতের মোনীত প্রার্থী মাও: রফিকুল ইসলাম খান এ গাছের চারা বিতরন করেন। গতকাল সকালে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবুরু-ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রামকৃষ্ণপুর ইউনিয়নের জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ফুলের চারা বিতরণ করা হয়।গাছের চারা বিতরন অনুষ্ঠানে জামায়াতের রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি,জামায়াতের সলঙ্গা থানা শাখার আমীরসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

