swadhinshomoy
17th Aug 2025 4:19 am | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি) ও গ্রিন লিড (Green Lead) এর যৌথ উদ্যোগে “রিনিউয়েবল এনার্জি ফোরাম ২০২৫” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ আগস্ট (শনিবার) ২০২৫ খ্রি: চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (বিইপিআরসি) এর সদস্য ড. মো: রফিকুল ইসলাম, বিপিডিবি চট্টগ্রাম পাওয়ার স্টেশন এর সহকারী প্রধান প্রকৌশলী জনাব আফরোজা আক্তার, লিড- ট্যালেন্ট এক্যুইজিশন অ্যান্ড লার্নিং এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা রেকিট (Reckitt) এর সালমান খায়ের এবং অনলাইনে যুক্ত ছিলেন এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এর প্রথম সচিব ও সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো অপারেশন শাখার উপ-প্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম (Nayoka Martinez Backstrom)। এতে সভাপতিত্ব করেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও আইইটি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। এতে সঞ্চালনা করেন ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে মাবরুরা উমামা ও দেবস্মিতা ধর।

উল্লেখ্য, গত ১৫ ও ১৬ আগস্ট ২দিনব্যাপী প্রফেশনাল ট্রেইনিং অন রিনিউয়েবল এনার্জি এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।