• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক 

     Ahmed 
    28th Aug 2025 12:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

    ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া সাবান বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর মঙ্গলবার শাহ আলম শিল্প এলাকায় একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানায় এ অভিযান চালানো হয়।

    অভিযানে মোট ৫৩ জনের নথি যাচাই করা হয়। এর মধ্যে ৩৫ থেকে ৫০ বছর বয়সি ৩৬ বাংলাদেশির বৈধ ভ্রমণ নথি ছিল না। অনেকে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিলেন। কেউ কেউ ভিজিট পাসের শর্ত ভঙ্গ করেছেন বলে মহাপরিচালক জানান। আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

    জাকারিয়া সাবান বলেন, অবৈধভাবে অবস্থানকারী, ভিজিট পাসের অপব্যবহারকারী এবং তাদের নিয়োগকারী বা সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন আইন প্রয়োগে কোনো আপস করা হবে না।

     

    সূত্র: যুগান্তর

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31