• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রেতার ২ লক্ষ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    31st Aug 2025 11:51 am  |  অনলাইন সংস্করণ Print

    এস এম গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রির অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, শনিবার দুপুরে দিকে এক কৃষক অভিযোগ করেন আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

    স্থানীয়রা কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার না হয়ে বরং ক্ষতি হবে। এছাড়া তারা আরো অভিযোগ করেন, খুচরা বাজারে ১০৫০ টাকা বস্তার সার ১৭০০ টাকায় কিনতে হচ্ছে তাদের।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31