• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, প্রমাণিত হলো সততা! 

     swadhinshomoy 
    31st Aug 2025 11:13 am  |  অনলাইন সংস্করণ Print

    বরিশাল ব্যুরোঃ

    বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি কিছু মহল দুর্নীতি, ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের গুজব ছড়িয়েছে। তবে অনুসন্ধান ও প্রত্যক্ষ প্রমাণে অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

    প্রায় ২৪ বছরের বেশি সময় ধরে বরিশালে তিনি সততার সাথে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার কারণে অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তিনি সুচারুভাবে সম্পন্ন করে আসছেন।

    দৈনিক স্বাধীন সময় পত্রিকার প্রতিনিধি সাধারণ জনগণের পরিচয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মিজানুর রহমান সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন—

    “আমি সরকারি চাকুরিজীবী, দায়িত্ব ও নিয়মের বাইরে কোনো কিছুই গ্রহণ করি না।”

    এই ঘটনাই প্রমাণ করে তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগ ছিলো একটি চক্রান্ত ও মিথ্যা অপপ্রচার।

    বরিশাল জেলা সিভিল সার্জন বলেন—
    “মিজানুর রহমান একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। তার বিরুদ্ধে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা গুজব ছাড়া আর কিছুই নয়।”

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান
    “আমাদের অনুসন্ধানে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তিনি সততার উদাহরণ।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31