• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক 

     swadhinshomoy 
    02nd Sep 2025 11:07 am  |  অনলাইন সংস্করণ Print

    ফাহিমুল ইসলাম,মহেশখালী প্রতিনিধিঃ:

    কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া এলাকায় নৌবাহিনীর একটি বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।

    আটককৃত ব্যক্তির নাম ফারুক, পিতা ওসমান গনি।

    স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে নৌবাহিনীর সদস্যরা দেবাঙ্গা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফারুকের দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে *একটি দা ও একটি ছুরি এবং কিছু টাকা উদ্ধার করা হয়।

    অভিযান চলাকালে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখলেও, অনেকেই কড়া নজরদারির দাবি জানিয়েছেন।

    মহেশখালীতে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930