মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার – সেনবাগ নোয়াখালী:
নোয়াখালী সেনবাগ উপজেলা ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আজ ৩ সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৭ টায় সেনবাগ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও নোয়াখালী জেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন বাবলুর নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম বছর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষকীতে আলোচনা সভা ও
বিএনপির নতুন সদস্য সংগ্রহ পুরাতন সদস্য পদ বহাল অনুষ্ঠানের আয়োজন করেন।
মোঃ জামাল উদ্দিন (বাবলু) নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য। তিনি তার ৭নং ওয়ার্ডে প্রায় দুইশতাধিক লোক জনের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য পদ বহাল করেছেন।আলোচনা সভায় বক্তারা বিভিন্ন দলীয় নেতা কর্মীর উদ্দেশ্যে স্বাগত বক্তৃতা দেন। সদস্য সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, হারুন আমিন।

