মোঃ রুবেল আহমদ,কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলায় নবী করিম মোহাম্মদ (সাঃ) এর জন্মবার্ষিকী কাল ১০ টায় স্থানীয় টুকের বাজার থেকে আনন্দ মিছিল থানা বাজার হয়ে উপজেলা পরিষদ এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনন্দ মিছিল শেষ করা হয়।
আহলে সুন্নাতওয়াল জামাতের ব্যানারে গাউছিয়া কমিটি এই আনন্দ মিছিল বের করেন। গাউছিয়া কমিটির সভাপতি সেলিম খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ লিটন নেতৃত্ব দেন আনন্দ মিছিলের।
১২ রবিউল আওয়াল প্রিয় নবীর জন্মদিন। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে অনেক আনন্দের দিন। আজকের এই দিনে দু জাহানের বাদশা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) মক্কায় জন্ম গ্রহণ করেন। প্রতি বছর মুসলিম উম্মাহ এই দিনটি যথাযথ সম্মানের সাথে পালন করেন।
সারা বিশ্বের মত বাংলাদেশের মানুষ ১২ রবিউল আওয়াল দিনটি যথাযথ সম্মানের সাথে পালন করেন। আনন্দ মিছিলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

