• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সলঙ্গায় যুবলীগ নেতার বালু উত্তোলন যুবদল নেতার সহযোগিতায় গাড়াদহ নদীতে বাংলা ড্রেজার বসিয়ে 

     swadhinshomoy 
    09th Sep 2025 12:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আর তাকে সহযোগীতা করছেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরিচয়দানকারী নুরনবীর নামের এক যুবক ।
    অভিযোগের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা ইউনিয়নের সলঙ্গারচর গ্রামে গিয়ে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের এমন দৃশ্যর সত্যতা মেলে।
    এসময় স্থানীয়রা জানান, রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব নুরনবী এলাকার গারাদহ্ নদীতে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে ধুবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের আয়ত্বীয় স্বজনদের জমি, বাড়ি ভরাট করছেন। ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং আশপাশের বসতঘর ও স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
    এলাকায় আনিছুর রহমান উশৃংখল হওয়ায় ও বিএনপি নেতা সাথে থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস করেননি।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড্রেজারের দায়িত্বে থাকা নুরনবীর বলেন, আমি সোনাখারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, আমার সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক ও দলিল লেখক আনিসুর রহমানও রয়েছে। অল্প একটু যায়গায় মাটি ভড়াট করছি। এখানে সরকারি অনুমতি নেওয়ার কোন প্রোয়জন নেই।
    এ বিষয়ে আনিছুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এলাকার আমাদের এখানকার অধিকাংশ জমি আমাদেরই তাই নদী থেকে বালু নিয়ে জমি ভারাট করছি।
    তবে কারো কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করি নাই তাই নেই নাই।
    বিএনপি নেতারাও আমাদের ভাইব্রাদার তারাও সাথে আছে।
    আমি একজন দলিল লেখক এবং আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত, পাশাপাশি আমিও সাংবাদিকতা করি আপনারা চলে যান পরে একসময় এসে চাঁ খেয়ে যাবেন।
    এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বাংলা ড্রেজারের বিষয়টি আমি অবগত হয়েছি, এবং উপজেলা ভুমি কর্মকর্তাকে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930