• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জে শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ 

     swadhinshomoy 
    09th Sep 2025 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

    শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা ও শ্রম কমিশনের কাছে প্রস্তাবিত সুপারিশ সমূহ অবিলম্বে বাস্তবায়ন,সহ শ্রমিকদের নূন্যতম মজুরি,কর্মক্ষেত্রে নিরাপত্তা,শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালা কানুন বাতিল,শ্রমিক হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৯  সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর মাধ্যমে শ্রম উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড নব কুমার কর্মকার,টি ইউ সি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সুলতান আহমেদ,সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল হাকিম, সিপিবি নেতা মোস্তফা নূরুল আমিন, বাসদ নেতা তারিকুজ্জামান টরিক প্রমূখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930