• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যুগ্ন আহবায়ক নির্বাচিত হওয়ায় লায়ন সৈয়দ হারুন এমজেএফ- কে শুভেচ্ছা ও অভিনন্দন 

     swadhinshomoy 
    09th Sep 2025 1:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার – সেনবাগ নোয়াখালীঃ

    নোয়াখালী সেনবাগ উপজেলার সদ্য-ঘোষিত আহাবায়ক কমিটিতে বিশিষ্ট সমাজসেবক সংগঠক, দানবীর ও শিক্ষা অনুরাগী লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক ও টপ স্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন- কে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নির্বাচিত করেন।
    একজন গুণী ব্যক্তিকে যুগ্ন আহবায়ক করায় সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সভাপতি সম্পাদক ও এলাকার বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সম্পাদক ও সূধী সমাজের ব্যক্তিবর্গ লায়ন সৈয়দ হারুনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
    সেনবাগ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে বিশিষ্ট সমাজহিতৈষী, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচালিত নানামুখী ও ব্যতিক্রমধর্মী জনসেবামূলক কার্যক্রমের উদ্যোক্তা, পরিচ্ছন্ন রাজনৈতিক ও মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ-কে একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
    আমরা এ মনোনয়নকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তাঁকে আবারও অভিনন্দন জানাই। তবে আমরা মনে করি, তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের পূর্ণ প্রতিফলন এই মনোনয়নে প্রতিফলিত হয়নি। বিশেষ করে ১৯৯৬ সাল থেকে শুরু করে টানা ২৮ বছরেরও বেশি সময় ধরে তিনি রাজধানীতে অবস্থানরত সেনবাগবাসীকে দলীয়ভাবে সংগঠিত ও সক্রিয় রাখতে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হিসেবে যে অনন্য ভূমিকা রেখেছেন, সেটি আরও মর্যাদা পূর্ণভাবে মূল্যায়ন যোগ্য ছিল।

    তাঁর মতো নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব সাধারণ সদস্য হিসেবেও নিরলসভাবে কাজ করতে অভ্যস্ত, কারণ তিনি পদ-পদবীর চেয়ে কাজকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবুও নবগঠিত কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ, যা একদিকে যেমন রাজনীতির সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে ভবিষ্যতে দলের ইমেজ ও দেশের মঙ্গলের জন্য কার্যকর অবদান রাখবে বলেই আমরা বিশ্বাস করি।

    এই প্রেক্ষাপটে, সেনবাগের সাংবাদিক সমাজের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ থাকবে, আপনারা এ ব্যাপারে ব্যক্তিগত ও পেশাগত দৃষ্টিকোণ থেকে স্বাধীন মতামত প্রকাশ করুন এবং সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে তাঁর মনোনয়নকে ঘিরে শুভেচ্ছা ও গঠনমূলক মন্তব্য উপস্থাপন করুন।
    এতে বিষয়টি আরও ইতিবাচক আলোচনার দিকে অগ্রসর হবে এবং ভবিষ্যতে আরও ভারসাম্য পূর্ণ ও যোগ্য নেতৃত্ব নির্ধারণে সহায়ক হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930