• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূঞাপুরে দুই মাদক ব্যবসায়ীর আড়াই বছরের কারাদণ্ড 

     swadhinshomoy 
    09th Sep 2025 9:03 am  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আড়াই বছরের কারাদণ্ড ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আব্দুল মালেককে দুই বছরের কারাদন্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা করা হয়।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কষ্টাপাড়া ও ভালোকুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এসময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    দন্ডপ্রাপ্ত মালেক উপজেলার ভালোকুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও শুক্কুর আলী কষ্টাপাড়া গ্রামের সমেশের ছেলে।

    ভারপ্রাপ্ত উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন তথ্যার ভিত্তিতে উপজেলার কষ্টাপাড়া ও ভালোকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের দায়ে আব্দুল মালেককে দুই বছরের কারাদন্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930