• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনবাগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও “গোল্ড মেডেল” প্রদান করেন সৈয়দ হারুন ফাউন্ডেশন 

     swadhinshomoy 
    28th Sep 2025 11:19 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার, সেনবাগ – নোয়াখালীঃ

    ‎সৈয়দ হারুন ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের জন্য অনূপ্রেরণা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    ‎‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠিত হয়েছে।

    ‎অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দ হারুন ফাউন্ডেশন এবং সার্বিক তত্ত্বাবধান করে সেনবাগ উপজেলা প্রশাসন।
    এ সময় উপজেলায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকেও সম্মাননা জানানো হয়। সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে দেওয়া হয় “গোল্ড মেডেল”।

    ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ।

    ‎যৌথ সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সদস্য নুর-আলম সিদ্দিকী ও নেছার উদ্দিন।

    ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও মোঃ আবদুস ছাত্তার বিএসসি এমএড, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার,
    ‎এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930