জিয়াউল হক,ছাগলনাইয়া(ফেনী)প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই ও ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্তে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শুভপুর ব্রীজের নতুন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন শুভপুর ব্রীজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নতুন ব্রীজটি পুরাতন ব্রীজের পশ্চিম পাশে নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন শুভপুর ব্রীজটি মুক্তিযুদ্ধকালীন সময়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় পুরাতন ব্রীজটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার স্মারক হিসেবে টিকে থাকে।
স্থানীয় জনসাধারণ নতুন ব্রীজ নির্মাণে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই নতুন সেতুটি চালু হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং চট্টগ্রাম ফেনী আঞ্চলিক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন,বছরের পর বছর ধরে আমরা এই সেতু পার হতে কষ্ট পাচ্ছিলাম। নতুন সেতু নির্মাণ হলে আমাদের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে।
নতুন শুভপুর ব্রীজ নির্মাণের মাধ্যমে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

