• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় কিস্তি নিয়ে এনজিও কর্মীর অশালীন আচরণে ক্ষুব্ধ গৃহবধূর বিষপানে আত্মহত্যা 

     swadhinshomoy 
    12th Oct 2025 6:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর পত্নীতলায় ঋণের কিস্তির টাকা না পেয়ে এনজিও কর্মীর অশালীন আচরণে ক্ষুব্ধ হয়ে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।এ আত্মহত্যার ঘটনায় এনজিও কর্মীর এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। এ অমানবিক ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর সোমবার জেলার পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের কুন্দন গ্রামে।গত কয়েক মাস আগে কুন্দুন গ্রামের বাবলু মহন্তের স্ত্রী রিতা রানী মহন্ত (৪৫) উপজেলার গগনপুর এনজিও কারিতাস শাখা থেকে ৯৮ হাজার টাকা ঋণ নেয়।ঋণ নেয়ার পর থেকে সপ্তাহিক কিস্তির ২ হাজার ৫ শ’ টাকা নিয়মিত পরিশোধ করে আসছিল রিতা রানী মহন্ত।তবে তিনি আত্মহত্যার একদিন আগে ওই এনজিওর সপ্তাহিক কিস্তির টাকা দিতে ব্যর্থ হয় এবং পরদিন ৬ অক্টোবর সোমবার সকালে এ টাকা দিবে বলে এনজিও কারিতাসের ম্যানেজার ইউসুফ আলীকে জানান।এবিষয়ে রিতা রানীর স্বামী বাবলু মহন্ত বলেন,৬ অক্টোবর সোমবার দুপুর পর্যন্ত কিস্তির টাকা দিতে না পারায় এনজিও ম্যানেজার ইউসুফ আলী তার স্ত্রী রিতা রানীর সঙ্গে অশালীন আচরণ করেন।এতে রিতা রানী ক্ষুব্ধ হয়ে বিষপান করে।তাকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে সে মারা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান জানান, নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে রিতা রানীর লাশ হস্তান্তর করা হয়েছে।রিতার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ স্বীকার করে মুঠো ফোনে এনজিও কারিতাসের ম্যানেজার ইউসুফ আলী জানান, জুলাই মাসের দিকে রিতা রানী ৯৮ হাজার টাকা ঋণ নেয়।তিনি প্রায় প্রতি সপ্তায় কিস্তির ২ হাজার ৫ শ’ টাকা দিতে সময় নিতেন।ওইদিনও তিনি সময় নেন।তিনি ঠিক কি কারণে বিষপানে আত্মহত্যা করেছেন এটা তার জানা নেই বলে জানান,ওই এনজিও ম্যানেজার

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031