• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গত এক বছরে প্রয়াত ২০ সদস্যের স্মরণে জাতীয় প্রেস ক্লাবের স্মৃতিসভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    12th Oct 2025 6:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎নিজস্ব প্রতিবেদক:

    জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আজ সকালে জহুর হোসেন চৌধুরী হলে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন। বাবা, স্বামী ও ভাই সম্পর্কে তাঁরা বেদনা বিধূর স্মৃতিচারণ করেন। এতে অংশ নেন কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনেয়ারা, আবদুল হালিমের কন্যা ডাক্তার হাসরাত জাহান এবং সিরাজুল হকের পুত্র অধ্যাপক তারিক সিরাজী। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সিনিয়র সাংবাদিকরাও আলোচনায় অংশ নেন।

    প্রয়াত সদস্যরা হলেন, এন. এম. হারুন, মোঃ জাকারিয়া পিন্টু, মোঃ নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বিডি মুখার্জী, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য , খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এ এ জাফর ইকবাল, শামীম আহমদ, মোঃ আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031