মোঃ কামরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা,গম,সূর্যমূখি,চিনাবাদাম,
বুধবার সকালে ২৯ অক্টোবর বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে মোট আটটি ফসলের গম ৬৮০ বিঘা,সরিষা ৬৩৮০ বিঘা, সূর্যমূখি ২০ বিঘা,চিনাবাদাম ৮০ বিঘা, শীতকালীন পেঁয়াজ ২০ বিঘা, মসুর ৩০০বিঘা,খেসারী ২০০ বিঘা, ১০ বিঘা, সর্বমোট ৭৬৯০ বিঘা কৃষি প্রণোদনা কর্মসূচি প্রদান করা হয়। প্রতিজন কৃষক একটি করে ফসলের জন্য বীজ ও সার সহায়তা পান।
বীজ ও সার বিতরণ কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, এসময় তিনি বলেন এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং স্থানীয় ও জাতীয়ভাবে খাদ্য ঘাটতি পূরণে সহায়তায় ভূমিকা পালন করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

