• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরের লালপুরে পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: অস্ত্রসহ কুখ্যাত কাকন বাহিনীর ২১ সদস্য গ্রেফতার 

     swadhinshomoy 
    09th Nov 2025 7:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

    রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরে কুখ্যাত ‘কাকন বাহিনী’র বিরুদ্ধে এক বিশাল যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ, র‍্যাব এবং এপিবিএন সদস্যদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। রোববার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে সকাল ৯টা পর্যন্ত ২১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

    পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

    রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই সময়ে কাকন বাহিনীর ২১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত এই বিশেষ টিমে প্রায় ১ হাজার ২০০ সদস্য ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ অংশ নিয়েছেন।

    উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হওয়ার পর থেকেই এই বাহিনী আলোচনায় আসে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30