• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুরা পেলো নতুন জামা 

     swadhinshomoy 
    15th Apr 2026 5:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালো কর্নেট সাংস্কৃতিক সংসদ।

    দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও আশ্রমপাড়া শিশু পার্কে প্রায় তিন শতাধীক অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রত্যকের হাতে নববর্ষের উপহার স্বরুপ নতুন জামা তুলে দেয় জেলার ঐতিহ্য বাহী সংগঠনটি।

    কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও এর সভাপতি সিদ্দিক বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন জামা তুলে দেন জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সহ আরো অনেকে।

    নতুন জামা পেয়ে রাবেয়া আক্তার নামের সুবিধা বঞ্চিত এক শিশুর মা বলেন, মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে সংসার কোনরকমে চলে যায়। বাচ্চাদের বাড়তি আবদার কখনও পুরন করা হয়না। আমার ৬ বছরের আর ৪ বছরের দুটো বাচ্চাই নতুন জামা পেয়ে ভিষণ খুশি হয়েছে আর ওদের খুশি দেখে আমারও ভালো লাগছে।

    সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করে জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন জানান, এ ধরনের দিনে অনেক সংগঠনি আছে যারা নানা উদ্যোগ গ্রহণ করে। অনেক অর্থ খরচ করে জমজমাট নানা আয়োজন করে। কিন্তু সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে এরা ভাবছে এটা প্রশংসার দাবিদার। সবাই যদি এভাবে কারনে অকারনে ্এসব শিশুদের পাশে দাঁড়াতো তবে পরিবেশটাই হয়তো অন্য রকম হতো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930