মোঃ মহিবুল্লাহ মেহেদী
জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ আরাফাত হোসেন। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।
যোগদান উপলক্ষে নবাগত সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ আরাফাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। এ সময় পুলিশ সুপার মহোদয় নবাগত কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএমসহ গাইবান্ধা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নবাগত সহকারী পুলিশ সুপার জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন বলে জানা গেছে।

