• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলছিটিতে জেলা পরিষদের সম্পত্তি পরিদর্শনে প্রশাসক এড. শাহাদাত হোসেন 

     swadhinshomoy 
    14th Apr 2026 1:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠী জেলা প্রতিনিধি:
    ঝালকাঠির নলছিটি উপজেলায় জেলা পরিষদের বরাদ্দকৃত জায়গা ও দোকানগুলোর সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে এসেছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।
    সোমবার (১৩ এপ্রিল) নলছিটি শহরে জেলা পরিষদের ১নং ও ২নং সেডের দোকানগুলো তিনি ঘুরে দেখেন। ১৯৯৬ সালে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির নামে এসব দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। পরিদর্শনকালে দেখা যায়, ১নং সেডের দোকান থেকে অনাদায়ী ভাড়া বকেয়া রয়েছে ১ লাখ ১ হাজার ২৫০ টাকা এবং ২নং সেডের দোকান থেকে ৫ লাখ ৩১ হাজার ৮২৫ টাকা। সর্বমোট বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৭৫ টাকা।
    পরিদর্শনের সময় জেলা পরিষদ প্রশাসক দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং বকেয়া ভাড়া আদায়ের বিষয়ে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি দোকানদারদের ভাড়া পরিশোধের বিষয়ে সচেতন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
    অন্যদিকে, নলছিটি উপজেলায় জেলা পরিষদের মোট ১০৪.৫৭ একর জমি রয়েছে, যা এসএ খতিয়ান ২ ও ৩-এর অন্তর্ভুক্ত। বর্তমানে এসব জমির অনেক অংশ খাল, পুকুর, রাস্তা, বেড় ও ভিটা দখল করে রাখা হয়েছে।
    পরিদর্শন শেষে প্রশাসক এড. শাহাদাত হোসেন বলেন, “পর্যায়ক্রমে জেলা পরিষদের সকল দখলকৃত জমি উদ্ধার করে যথাযথ ব্যবস্থাপনা ও উন্নয়নের আওতায় আনা হবে। জেলা পরিষদের সম্পত্তি থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।”
    পরিদর্শনের পর তিনি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি’র সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে জমি উদ্ধার ও ভাড়া আদায়সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
    জেলা পরিষদ প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অনেকে আশা করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের বকেয়া ভাড়া আদায় এবং দখলকৃত জমি উদ্ধারে গতি আসবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930