swadhinshomoy
15th Apr 2026 6:20 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
ঘুম ভেঙ্গে দেখি সকাল বেলা
ছোট্ট টুক টুকে এক পরী
লং হাতার কুর্তি গায়ে
পড়েছে লাল শাড়ি।
চুল গুলো তার ঝুটি বাঁধা
যেন মেঘল কালো আকাশ
হাসিতে তার মুক্তা ঝরে
দুলছে জাহান বাতাস।
কী অপরূপ লাল পরী মোর
ঘুরছে ঘরের মেঝে
পুতুল বৌ এর মতন লাগে
দুষ্ট পুতুল সাজে।
তোকে দেখি অবাক চোখে
দেখি তোর আদর মাখা মুখ
ঝুলি বোঝাই কষ্টের পাহাড়
তুই আমার স্বপ্ন সোনা তুই আমার সুখ।
সুখে থাকিস মায়ের কোলে
মিনতি ঐ মহান রবের কাছে
শূন্যে যদি হারিয়ে যাই
খুঁজব তোকে মহান রবের কাছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

