• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নতুন সদস্যদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    11th Nov 2025 7:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা, চট্টগ্রাম:

    ১০ নভেম্বর রোজ সোমবার, উত্তর কাট্রলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুল প্রাঙ্গণে ২০২৫- ২০২৬ অর্থ বছরের নতুন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়।

    মানবতার সেবায় এক ঝাঁক তরুণ স্বপ্নবাজের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা সামজিক সেচ্ছাসেবী ও মানবতার সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক আজ একটি আস্থার নাম।রক্তদানের মতো মহৎ কাজকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম— মানুষের হাসি, বেঁচে থাকার আশা আর একফোঁটা রক্তের বিনিময়ে নতুন জীবন বাঁচানোর প্রত্যয়ে।রক্তের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে ছড়িয়ে দেবে আরও বিস্তৃত পরিসরে।

    মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের এই ধারাবাহিকতা বজায় রাখতে পাশাপাশি সমাজের মানুষের জন্য মানবতার কাজে আরো বেশি এগিয়ে যেতে এই বছরে নতুন করে ৮০ সদস্য যুক্ত হয় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে ।সদস্যদের মধ্যে কেউ হতে চান রক্ত যোদ্ধা কেউবা সেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাই মানুষের প্রয়োজনে, আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে সদস্যদের সাংগঠনের ইতিহাস, নতুন সদস্যদের দায়িত্ব,সমাজে সেচ্ছাসেবীদের অবদান নিয়ে সেমিনার ও রক্তদান রক্তদাতা জোগাড় নিয়ে মোটিভেশনাল সেশন নেওয়া হয়। উপস্থিত স্রোতারা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আজকের এই প্রোগ্রাম নিয়ে সন্তুষ্টি লাভ করে এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মাধ্যমে সামাজিক সেচ্ছাসেবী কাজগুলোতে নিজেকে সংযুক্ত রাখতে চান।

    আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা.মেসবাহউদ্দিন তুহিন,উত্তর কাট্রলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুলের প্রধান শিক্ষক শোরভ স্যার ও ভোকেশনাল বিভাগের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার মজুমদার স্যার, অতিথিরা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীদের কাজগুলোর প্রতি সম্মাননা জানান এবং এই ধরনের কাজগুলোতে নিজে যুক্ত রেখে মানবতার সেবা করার উৎসাহ প্রদান করেন।সেই সাথে আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, সাংগঠনিক সহকারী ফারিয়া সিদ্দিকা জেবা, অফিস ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট সহকারী আফসানা রহমান মিম, আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ রাফি, মুনতাসীর মাহামুদ,আয়শা আক্তার, আবু বক্কর সিদ্দিক,আয়েশা মির,মো: আবু সায়েদ, সুমাইয়া আক্তার হ্যাপি, ইসরাত জাহান নাঈমা, ফারহানা আক্তার নওরিন,জান্নাতুল মাওয়া, তাবাসসুম ইসমাত তারিন, রাজিয়া বিনতে তৃষা এবং নতুন সদস্যরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30