• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকী উপজেলায়, দুই আওয়ামীলীগ নেতা আটক 

     swadhinshomoy 
    11th Nov 2025 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদারদুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

     

    পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, আওয়ামীলীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহসভাপতি মো. খবির উদ্দিন (৫০) ও আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।রবিবার (৯ইনভেম্বর) গভীর রাতে খবির উদ্দিনকে উপজেলা পরিষদের গেটের পূর্ব পাশের বাসা থেকে ও বাচ্চু মিয়াকে রবিবার থানা ব্রীজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় তাদেরকে আটক দেখানো হয়, দুমকী থানার অফিসার ইনচার্জ মো . জাকির হোসেন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30