• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে নিষিদ্ধ দলের বিরুদ্ধ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ‎ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    13th Nov 2025 3:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লকডাউনের প্রতিবাদে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার সকাল ১০টায়  উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ধানগড়া পৌর এলাকায়  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
    এসময় ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি প্রতিবাদী মিছিল শুরু হয়ে বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
    উপজেলা জামায়াতের আমির মো: আলী মর্তুজার সভাপতিত্বে ও সেক্রেটারি ডা:  এস. এম. মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটার অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব খোরশেদ আলম, মাওলানা আব্দুল আলী, সুমন আহমেদ এবং পৌর আমীর হোসেন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
    নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযো*গের ঘটনার নিন্দা জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30