• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচনী উঠান বৈঠকে আলহাজ্ব সাইফুর রহমান রানা 

     swadhinshomoy 
    15th Nov 2025 5:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    কামরুল হাসান (কুড়িগ্রাম নাগেশ্বরী)

    ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের কান্ডারী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ড মধুরহাল্লাহ গ্রামবাসী ও বিএনপি’র অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য মাওলানা আব্দুল মান্নান প্রধানের সঞ্চালনায় ও বিএনপি কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মধুরহাল্লা গ্রামের গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও তার অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীর বক্তৃতার শেষে নাগেশ্বরী পৌর ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নাগেশ্বরী যুবদলের আহ্বায়ক জনাব হাফিজুর রহমান সদস্য সচিব আতিকুর রহমান লেবু,নাগেশ্বরী পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন,নাগেশ্বরী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব শহিদুল ইসলাম, নাগেশ্বরী সরকারী কলেজের সহকারী অধ্যাপক জনাব আজহারুল ইসলাম আল-আমিন,নাগেশ্বরী পৌর বিএনপি’র সদস্য সচিব।
    জনাব আজিজুল ইসলাম।

    বক্তারা বলেন,” আমরা প্রতি জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিপুল ভোট প্রদান করি কিন্তু দুঃখের বিষয় হলো ফলাফল অন্যরা কেড়ে নেয়। এ ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয় নেতাকর্মীসহ সকল ভোটারদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, পূর্বের এমপি মহোদয়রা সাধারণ মানুষের সুখে-দু:খে পাশে ছিল না তারা নাগেশ্বরী -ভূরুঙ্গামারী মানুষের ভাগ্য উন্নয়নে উল্লেখযোগ্য কোন অবদান রাখে নাই।তাই এই অঞ্চলের উন্নয়নে আলহাজ্ব সাইফুর রহমান রানার বিকল্প নাই”।

    প্রধান অতিথির বক্তব্যে ২৫ কুড়িগ্রাম ১ আসনে বিএনপি কর্তৃক মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, “আমি আপনাদের কামলা হিসাবে জাতীয় সংসদে যেতে চাই।তিনি বলেন, আমি যদি আপনাদের ভাগ্যের উন্নয়ন তথা এলাকার সার্বিক উন্নয়নে অবদান না রাখতে পারি তাহলে তাহলে আগামী নির্বাচনে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন”।

    প্রধান অতিথির বক্তব্য শেষে নাগেশ্বরী পৌর ওলামা দলের নেতা আলহাজ্ব আয়নাল হোসেনর পরিচালনায় জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আলহাজ্ব সাইফুর রহমান রানা নির্বাচনে জয়ী করার লক্ষ্যে এবং দেশ ও জনগণের মঙ্গল কামনায় মহান রব্বুল আলামিনের সাহায্য কামনায় দোয়া করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30