• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় সাতশতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান 

     swadhinshomoy 
    15th Nov 2025 3:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের প্রতি আস্থা এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নওগাঁর বদলগাছী উপজেলার ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগ করেছেন।শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান করা নিয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জগপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলে হুদা বাবুল।এসময় সনাতন ধর্মাবলম্বী মানুষরা প্রধান অতিথি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুলের তোরা দিয়ে একে একে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।এর আগেও ৬ নভেম্বর উপজেলার সুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর)আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সম-অধিকার ও স্বাধীনতার পক্ষে,স্বেচ্ছায় বিএনপিতে যোগদাকৃত সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানান তিনি।অনুষ্ঠানের প্রধান অতিথি আরো বলেন,সনাতন ধর্মাবলম্বী মানুষরা তাকে যে ভালোবাসা দিলেন, আমৃত্যু পর্যন্ত মনে রাখবেন বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। সনাতনীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,আপনারা নির্ভয়ে এবং নিশ্চিতে চলাচল এবং বসবাস করেন,আওয়ামী লীগ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি,আপনাদের পাশে বিএনপি তথা ফজলে হুদা বাবুল আছে,কেউ আপনাদের চোখ তুলে কথা বলার সাহস পাবেনা।মিঠাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো,নওগাঁ জেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ কুমার কুন্ডুসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী মানুষরা তাদের বক্তৃতায় বলেন,তারা অনেক দিন বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পায়নি,এবার সুযোগ এসেছে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ ফ জলে হুদা বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার এমপি নির্বাচিত করার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30