• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বেলকুচি থানা পুলিশের সহায়তায় ৭ বছরের হারিয়ে যাওয়া রিফাত কে ফিরিয়ে পেলো 

     swadhinshomoy 
    17th Nov 2025 12:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শাহপুর বাজারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় উদ্ধার হওয়া সাত বছরের শিশু সিফাত অবশেষে পুলিশের সহযোগিতায় তার পরিবারের কাছে ফিরে গেছে। ১৪ নভেম্বর স্থানীয়রা শিশুটিকে ঘুরতে দেখে নাম-ঠিকানা জানতে চাইলে কিছুই বলতে না পারায় তারা বিষয়টি বেলকুচি থানা পুলিশকে জানান।
    খবর পেয়ে পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পরিচয় প্রকাশ করে। পরে শিশুটির নাম–মো. সিফাত (৭), পিতা–মো. রুবেল, মাতা–মোছা. সাথী বেগম, বাড়ি–নন্দনপুর, গোপালপুর, টাঙ্গাইল—নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে সিফাতের মা ও নানী বেলকুচি থানায় এসে তাকে বাড়িতে নিয়ে যান।
    সিফাতের মা সাথী বেগম জানান, খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলাম না। গ্রামের একজন জানান সিফাত বেলকুচি থানায় আছে। ওসি স্যারের সহযোগিতায় আমার বুকের ধনকে ফের ঘরে নিতে পারলাম। তার প্রতি কৃতজ্ঞ।
    বেলকুচি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শাহপুর বাজার থেকে ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও মানবিক সহায়তার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি শিশুদের প্রতি প্রতিটি পরিবারকে বাড়তি নজরদারি রাখার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30