• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

     swadhinshomoy 
    22nd Nov 2025 2:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ রাণীনগর,থেকে মাসুদ:
    নওগাঁর রাণীনগরে বিকেন্দ্রীকৃত পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন (ডিআইইউএমই) কার্যক্রমের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশিকুল ইসলাম।

    বাংলাদেশ গ্রাম আদালত সচিবীকরণ তৃতীয় পর্যায়ে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, হিসাব-রক্ষণ-কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।

    প্রশিক্ষণে গ্রাম আদালত সম্পর্কিত ডিআইইউএমই’র বিকেন্দ্রীকরণ, পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাম আদালত মামলার প্রসেস কীভাবে দ্রুততর করা যায়— সে বিষয়েও হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়। ডিআইইউএমই অ্যাপ ব্যবহারের নিয়ম শেখানো হয় এবং রিপোর্টিং প্রক্রিয়া উপস্থাপন করা হয়।

    কর্মশালায় বক্তব্য রাখেন জেলা ম্যানেজার সুভাষ সরকার ও উপজেলা কো-অর্ডিনেটর হ্যাপিনেস রাণী।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগাতে হবে। সেবা গ্রহণকারী গ্রাম আদালতের সুষ্ঠু কার্যক্রম সম্পর্কে জানলে এবং গ্রাম আদালত বিষয়ক সরকারি গৃহীত পদক্ষেপগুলো সচেতনভাবে প্রয়োগ করলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30