• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    22nd Nov 2025 11:28 am  |  অনলাইন সংস্করণ Print

    তজুমদ্দিন প্রতিনিধি:

    ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক, সদ্য প্রয়াত মরহুম আব্দুল খালেক বাবলু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২১ নভেম্বর (শুক্রবার) তজুমদ্দিন উত্তর বাজার আহমেদ ভবনের তৃতীয় তলায় বাদ আসর তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
    এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।
    উক্ত মোনাজাত পরিচালনা করেন জান্নাতুল বাকী মসজিদের খতিব মাওলানা শামসুদ্দিন ।
    মোনাজাতের পূর্বে মরহুম আব্দুল খালেক বাবলু’র রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এসময় উপস্থিত নেতারা বলেন, তিনি গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিলেন অগ্রণী ভূমিকার অধিকারী। তাঁর মৃত্যুতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপন, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন পাটোয়ারী, প্রচার সম্পাদক কামরুল হাসান, চাঁদপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। স্বেচ্ছাসেবক দলনেতা আবুল হাসেম হাওলাদার,সেলিম পন্ডিত, কাজী বাচ্চু,রিপন পাটোয়ারী, উপজেলা যুবদল নেতা আলহাজ্ব জাহিদুর রহমান মিরন,লোকমান হোসেন।
    তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য মমিন উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30