swadhinshomoy
10th Dec 2025 6:15 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জেলেদের ব্যবহৃত দুটি টলার ও নৌকা সহ মাছ ধরার মালামাল উদ্ধার করা হয়।৯ই ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কটকার স্টেশন কর্মকর্তার নেতৃত্বে অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটক জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার বগী চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী গ্রামে। তাদেরকে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

