নাটোর প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা,প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে তাঁর মৃত্যুতে শনিবার(২০ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে শনিবার,বাংলাদেশের সকল সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মর্মে রাষ্ট্রপতির আদেশক্রমে
ড. শেখ আব্দুর রশীদ,মন্ত্রিপরিষদ সচিবের বরাতে গত ১৮ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়।
কিন্তু,রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করা হয়েছে,নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে। সেখানে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জাতীয় পতাকা দেখা যায়নি।
বিষয়টি জানাজানি হলে,মাধনগর স্টেশনের কুলির সরদার,মোঃ সরওয়ার্দি বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকা,তারাহুরা করে,স্থাপন করেন।
এ বিষয়ে মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার,আব্দুল আওয়াল বলেন, একটু দেরি হলেও পতাকা উত্তোলন করা হয়েছে।

