• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে মহিলার লাশ 

     swadhinshomoy 
    20th Dec 2025 2:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলামঃ

    নাটোর নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে শনিবার ( ২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।
    স্থানীয় লোকজন মাধনগর রেলওয়ে প্ল্যাটফর্মে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করে।
    ‎স্থানীয়দের ধারনা , নিহত নারী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পানিয়াল গ্রামের বাসিন্দা। তিনি  আত্রাই রেলওয়ে স্টেশনে নামার কথা থাকলেও ভুলবশত মাধনগর স্টেশনে নেমে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতজনিত কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। এছাড়া তিনি রাতের যেকোনো সময় মারা গিয়ে থাকতে পারেন।
    এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, প্রাথমিক তদন্তে শীতজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    ‎‎মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তেরর জন্য নিয়ে যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031