• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আরএমপির রাজপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১ 

     swadhinshomoy 
    20th Dec 2025 3:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু কাওসার মাখন
    রাজশাহী ব্যুরো চীফ

    রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃত আসামি মো: খিহাব (২০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা দাশপুকুরের আইডি বাগানপাড়া এলাকার মো: মনির ছেলে।

    আরএমপি’র রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: তাজউদ্দিন আহমেদ ও তার টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় খিহাব নামের এক ব্যক্তি মাদক বিক্রয় করছে।

    প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক বিক্রির নগদ ৯৯০ (নয়শ নব্বই) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে মাদকগুলো নিজের হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

    রাজপাড়া থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।এবং মাদক এর অভিযান চলমান থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031