• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পত্নীতলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

     swadhinshomoy 
    27th Dec 2025 1:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর পত্নীতলা উপজেলায় দীর্ঘদিনের অভিযোগের পরও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় শান্তিপ্রিয় সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
    শুক্রবার বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নজিপুর পৌরসভাস্থ কিছু অসাধু ও প্রভাবশালী রাজনৈতিক নেতা অবৈধ পন্থায় অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
    বক্তারা জানান, তারা প্রায় ৪৫ বছর ধরে সরকার বাহাদুরের নিকট থেকে বিধি মোতাবেক লিজমানি পরিশোধের মাধ্যমে একটি হুকদখলীয় সম্পত্তি ভোগদখল করে আসছেন। কিন্তু উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে স্থানীয় নিরীহ লোকজনকে বিবাদী বানিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে পুলিশকে প্রভাবিত করে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করা হয়েছে।
    মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, সরকারের আইন ও বিধি উপেক্ষা করে জনৈক মোঃ শরিফুল আলমদিং (পিতা–মৃত আব্দুল গফুর), সাং–নজিপুর, উপজেলা–পত্নীতলা, জেলা–নওগাঁ উক্ত সম্পত্তিতে অবৈধভাবে মাটি ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
    বক্তারা বলেন, তারা আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের মাধ্যমেই সমস্যার সমাধান চান। কিন্তু দখলবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় প্রভাবশালী নেতা ও রাজনৈতিক চাঁদাবাজদের সক্রিয় অংশগ্রহণ থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
    মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অবিলম্বে দখলবাজ, সন্ত্রাসী ও রাজনৈতিক চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
    বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031