• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বান্দরবান–৩০০ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 

     swadhinshomoy 
    01st Jan 2026 4:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ ওসমান /নাইক্ষ্যংছড়ি/বান্দরবান/প্রতিনিধি:

    বান্দরবান–৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

    মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানানো হয়, দাখিলকৃত মনোনয়নপত্রসমূহে কোনো ধরনের ত্রুটি না থাকায় সকল প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

    বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
    ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ (হাতপাখা),
    জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এস এম সুজা উদ্দিন (শাপলা কলি),
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সাচিং ফ্রু জেরি (ধানের শীষ),
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম (দাঁড়িপাল্লা),
    এবং এটিএম জাতীয় পার্টির প্রার্থী শহিদ (লাঙ্গল)।

    জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ধাপে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031