মামুন বিল্লাহ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ-
সাতক্ষীরা কালীগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ছাত্র-ছাত্রী ও গুণী জনদের পুরস্কার বিতরণ ওসম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ৩০ শে ডিসেম্বর) উজ্জীবনী ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বেলা ১১ ঘটিকায়, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী, এলাকাবাসী এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউপি সদস্যে জনাব এস এম আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব শামীম আক্তার মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক প্রধান শিক্ষক জনাব তবিবুর রহমান, জনাব মোরশেদ আলী কারিগর, শিক্ষক হাফিজুর রহমান, জনাব জি এম নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক জনাব হাসনাতুজ্জামান মুকুল প্রমূখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এমডি মাহামুদুন্নবী সাহেবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সামাজিক সংগঠন কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করে যার মধ্যে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন, গুড়ুই মহল মানব কল্যাণ ফাউন্ডেশন, এক্স উজ্জীবনীয়ান অ্যাসোসিয়েশন প্রগতি সংস্থা। সমাজসেবার স্বীকৃতি স্বরুপ উক্ত প্রতিষ্ঠানগুলোকে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ষষ্ঠ থেকে প্রথম স্থান মোহছেনারা মিম দ্বিতীয় স্থান অনিকা অন্না তৃতীয় স্থান এহসেনারা মিতু অর্জন করে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়, সপ্তম থেকে প্রথম স্থান তানহা তাবাসসুম দ্বিতীয় স্থান রিয়ান হাসান তৃতীয় স্থান শাকিলা রহমান অন্তরা অর্জন করে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়, অষ্টম শ্রেণী থেকে প্রথম স্থান নাজিফা রোশনি রানী দ্বিতীয় স্থান তামিম ইসলাম তৃতীয় স্থান তাহসিন মুস্তারী স্বর্ণা অর্জন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়, নবম শ্রেণী থেকে প্রথম স্থান মুমতাহিনা রহমান রিমঝিম দ্বিতীয় স্থান জুলফিকার হোসেন তৃতীয় স্থান নাবিল আহমেদ অর্জন করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী শিক্ষক সাংবাদিক শেখ মোস্তাহিদ রহমান লিটন।
কালীগঞ্জে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
মামুন বিল্লাহ সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আব্দুর রউফেরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন মতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি বিজি প্রেস ঢাকার নুর আহমেদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মুফতি আব্দুস সাত্তার আজিজী, পানিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, নীজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন, উকশা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল খালেক, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এস এম সি সাবেক সভাপতি ডাঃ তুহিন জাহাঙ্গীর, সহ-সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন প্রমূখ। এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, তার ভেতর থেকে ১৭৭ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

