• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দিনাজপুর–রংপুর মহাসড়কে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নতুন ভুষিরবন্দরে বাস দুর্ঘটনা 

     swadhinshomoy 
    03rd Jan 2026 2:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    [মো সিয়াম খান উপজেলা প্রতিনিধি ]

    দুর্ঘটনায়: শিশুসহ নি*হ*ত ১, আ*হ*ত ১৩
    দিনাজপুরের নতুন ভূষিরবন্দরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন, যারা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে দশমাইল হাইওয়ে মহাসড়কের দিনাজপুরের নতুন ভূষিরবন্দর তেল পাম্পের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের অনেকেই আহত হন।
    দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে থাকা পথচারী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আরও কয়েকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
    দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের কর্মকর্তারা আহতদের চিকিৎসা দিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় মোট ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই বছরের এক শিশু নিহত হয়েছে এবং বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
    নিহত শিশুর নাম তাইফ। তার পিতা রবিউল ইসলাম। তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার নিজামপুর এলাকায়।
    প্রাথমিকভাবে আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন— আরমান, শুভ, শাহজাহান-তিলক, উজ্জ্বল, রিয়াজুল, নজরুল ইসলামসহ আরও নারী ও পুরুষ যাত্রী। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031