• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে অবৈধ গ্যাস ব্যবসার বিরুদ্ধে অভিযান মোবাইল কোর্টে ৯ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা 

     swadhinshomoy 
    03rd Jan 2026 2:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাকিব চৌধুরী স্টাফ রিপোর্টার ।

    চট্টগ্রাম মীরসরাই উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে মীরসরাই থানা পুলিশের সহযোগিতায় বড়তাকিয়া বাজার ও আবুতোরাব বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
    অভিযানকালে নির্ধারিত লাইসেন্স ও নিরাপত্তা বিধি না মেনে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রয়ের অভিযোগে মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় বিভিন্ন ধারায় সর্বমোট ৬৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা কঠোরভাবে মানা আবশ্যক। এসব নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট দোকানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
    ইউএনও সোমাইয়া আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অবৈধ গ্যাস ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031