swadhinshomoy
05th Jan 2026 12:19 pm | অনলাইন সংস্করণ Print
মো : আরিফ হোসেন
শিবচর উপজেলা পতিনিধি
মাদারীপুরের শিবচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২টি জুতার দোকান, একটি গ্যাস ডিলার ও ৪টি খাবারের হোটেলকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে পুকুরপাড়ের অবৈধ স্থাপনা লালন মঞ্চসহ উচ্ছেদ করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে মিজান (ইওনো) ও শাইখা সুলতানা (এসিল্যান্ড) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

