শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে এই আসনের মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, বিভিন্ন ত্রুটির কারণে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা-১ আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন এবং বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী-এর দাখিলকৃত মনোনয়নপত্র সঠিক থাকায় তাদের প্রার্থিতাও বৈধ বলে ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মাওলানা নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার হলফনামায় তথ্যগত অসংগতি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

