• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফুলছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

     swadhinshomoy 
    05th Jan 2026 12:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রোববার দুপুরে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের ৬নং ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।
    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মধু মিয়া, উপজেলা বণিক সমিতির সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031