• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফুলগাজী বাজারে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 

     swadhinshomoy 
    11th Jan 2026 2:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    জসিম উদ্দিন, ফুলগাজী।

    ফেণী জেলার ফুলগাজী বাজারে গভীর রাতে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে। বাজারের প্রধান সড়কের পাশেই অবস্থিত রাখি স্বর্ণ শিল্পালয় (রাখি জুয়েলার্স)-এ অভিনব কৌশলে চুরি সংঘটিত হয়।
    চোরেরা দোকানের পেছন দিকে পর্দা টানিয়ে আড়াল সৃষ্টি করে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকানে থাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
    দোকানের স্বত্বাধিকারী বিপুল বণিক রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি প্রথম দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই পুরো বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    একই রাতে বাজারের পার্শ্ববর্তী জালালের মুদি দোকান-এর পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা দোকানের ভেতরে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
    ঘটনার পর থেকে বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। প্রধান সড়কের পাশে অবস্থিত দোকানে এভাবে দেয়াল ভেঙে চুরি হওয়া এবং ঘটনার সময় বাজার পাহারাদারদের ভূমিকা কী ছিল—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।
    চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলগাজী বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ঘটনায় ফুলগাজী বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার এবং বাজারে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জোর দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031