• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফটিকছড়িতে জামাল হত্যার ঘটনায় আটক ৭, অস্ত্র উদ্ধার 

     swadhinshomoy 
    13th Jan 2026 1:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো :
    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াতকমী মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এককর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং ধারালো অস্ত্র- ৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু উদ্ধার করা হয়।

    আজ রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার লেলাংসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও উক্ত মালামাল উদ্ধার করা হয়।

    এর আগে রাতে নিহত জামালের স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি উল্লেখ করেন। তদন্তের স্বার্থে পুলিশ মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
    ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। ঘটনা হত্যা মামলার আওতায়। আমাদের অভিযান চলমান। পরে বিস্তারিত মিডিয়াকে জানানো হবে।

    শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার দিঘিরপাড়ে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল ঘটনাস্থলে নিহত হন। এসময় নাছির নামে আরো একজন গুলিবিদ্ধ হন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031