• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোনা পৌরসভার সর্বস্তরের মানুষের মুখে মুৃখে পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার নাম 

     swadhinshomoy 
    14th Jan 2026 4:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোহেল খান দূর্জয় নেত্রকোনা :নেত্রকোনা পৌরসভায় একজন সৎ, কর্মঠ, নিরহংকার,দক্ষ ও মানবিক পৌর প্রশাসক হিসেবে ইতোমধ্যে নেত্রকোনা পৌরসভার সকল মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার।নেত্রকোনা পৌরসভায় সততা ও সাহসীকতার আরেক নাম পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার।নেত্রকোনা পৌরবাসীর কাছে বিপদে-আপদে যে নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন আরিফুল ইসলাম সরদার। তিনি কোনো রাজনৈতিক নেতা নন। তারপরও তার সততা, কর্মস্পৃহা, দায়িত্বশীলতা ও জনমানুষের প্রতি আন্তরিকতা তাকে বসিয়েছে এক অনন্য উচ্চতায়। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়, সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা, আন্তরিকতার ছোঁয়ায় ও সাহসিকতায়। তিনি ক্রমশ হয়ে উঠেছেন নেত্রকোনা পৌরবাসীর আইকন। তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নেত্রকোনা পৌরবাসীর সম্পর্কে সাংবাদিকসহ সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিয়েছেন। তিনি নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।

    আমাদের দেশের সরকারি চাকরির নিয়মই হচ্ছে এক জায়গায় বেশিদিন দায়িত্ব পালন করা যাবে না। চলে যেতে হবে অন্য কোনো কর্মস্থলে। সেবা দিতে হবে সেই অঞ্চলের জনসাধারণের। এই নিয়মের বাইরে নন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। চাকরিজীবনে তাদের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু যার মধ্যে সততা থাকে তাকে জেলাবাসী সারাজীবন মনে রাখে। এমনই একজন সৎ, নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী মনের অধিকারী মানুষ হচ্ছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও স্হানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার। এই মানুষটি সম্পর্কে যত ইচ্ছা ততই লেখা যাবে। কেউ যদি মনে করেন উনাকে খুশি করার জন্য এই লেখা, তাহলে ভুল। যে মানুষটি ভালো, তাকে ভালো বলতে না পারার মতো দুঃখ সবাই পুষে রাখতে পারে না।

    নেত্রকোনা পৌরসভার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য পৌরবাসীর কাছে ইতোমধ্যে তিনি মানবিক পৌর প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে নেত্রকোনা পৌরসভার প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাতদিন সেবা পাচ্ছেন। তার মতো পৌর প্রশাসক যদি প্রত্যেক পৌরসভায় দায়িত্ব পালন করত তাহলে দেশের চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে যেত। এমন প্রশংসনীয় কারণে তিনি নেত্রকোনা পৌরসভার সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। তিনি বর্তমানে এই পৌরসভার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। এবিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, আমার ওপর অর্পিত রাষ্ট্রের সকল আদেশ আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। হতদরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষের জন্য যতো সরকারি বরাদ্ধ আছে তা যথাযথভাবে স্বচ্ছ তালিকার মাধ্যমে বণ্টন করা হচ্ছে। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে। তিনি আরোও বলেন, আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়।তিনি বলেন সকলে চাইলেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি সরকারের গৃহীত সকল মহতী কাজে নেত্রকোনা পৌরবাসীর সহযোগিতার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031