• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সড়ক দুর্ঘটনায় জামালপুরে মেরিন প্রকৌশলী নিহত 

     swadhinshomoy 
    19th Jan 2026 12:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর প্রতিনিধি।।

    জামালপুরের এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মেরিন প্রকৌশলী আশিকুজ্জামান স্ট্যালিন।

    শনিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মেলান্দহ উপজেলার টনকী কালিবাড়ী (ডেফলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আশিকুজ্জামান স্ট্যালিন মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং একজন মেরিন প্রকৌশলী হিসেবে ইউরোপের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় প্রয়াত আক্তারুজ্জামানের সন্তান। তিনি একজন পুত্র সন্তানের জনক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুজ্জামান স্ট্যালিন শনিবার রাত প্রায় ১২টার দিকে নিজস্ব গাড়িতে করে জামালপুর শহর থেকে ইসলামপুরে তার নানাবাড়ির উদ্দেশে রওনা হন। পথে টনকি কালিবাড়ি এলাকায় হঠাৎ এক পথচারী দ্রুত সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খান।

    এসময় পথচারী ও গাড়ির ভেতরে থাকা স্ট্যালিন দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় একজন ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার (১৮ জানুয়ারি) ভোরে স্ট্যালিনের স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনায় আহত পথচারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আহত অবস্থায় দুজনকেই পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে রবিবার ভোররাতে ক্যাডেট আশিকুজ্জামান স্ট্যালিনের মৃত্যু হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031