• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রার্থী ও কর্মীরা 

     swadhinshomoy 
    22nd Jan 2026 10:32 am  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ২১জানুয়ারি ( বুধবার) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেন।
    প্রতীক বরাদ্দে ঝালকাঠি-২ ( ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা) আসনে বিএনপি এবং জামায়েত ইসলামী’র নেতৃত্বাধীন দশ দলীয় জোট, ইসলামী আন্দোলন, জেএসডি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের মোট ৮ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেন।ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের ১০ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পান।

    ঝালকাঠি -২ আসনে বিএনপি মনোনীত ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ, জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করিম দাড়ি পাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. সিরাজুল ইসলাম সিরাজী হাতপাখা গণ অধিকার পরিষদ এর প্রার্থী মোঃ মাহামুদুল ইসলাম সাগর ট্রাক, ঝালকাঠি -১ আসনে বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল ধানের শীষ এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক দাড়ি পাল্লা প্রতিক জেলা রিটার্ননিং কর্মকর্তার নিকট থেকে গ্রহন করার সাথে সাথে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অন্যান্য প্রার্থীরা তাদের দলীয় প্রতীক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনেকেই মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, জনগণের সমর্থন নিয়ে তারা বিজয়ী হয়ে নিজ দলের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন সহ নিজ নিজ প্রতিশ্রুতি বাস্তবতায়নে এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

    সংশ্লিষ্টরা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঝালকাঠির দুই আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরালো হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031