• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

     swadhinshomoy 
    14th Apr 2026 4:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম,হুমায়ুন কাদির
    নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি:

    বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাহ উদ্দিন মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।
    সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি নান্দাইল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড, নতুন বাজার কলেজ গেইট প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
    শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নান্দাইলে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930